এইমাত্র
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ১৫ মে শুরু হবে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৫, ০৯:২৪ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৫, ০৯:২৪ পিএম

    ১৫ মে শুরু হবে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৫, ০৯:২৪ পিএম

    চুয়াডাঙ্গা জেলায় চলতি মৌসুমে আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ৬ মে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

    ঘোষিত সময়সূচি অনুযায়ী, চলতি বছরের ১৫ মে থেকে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু হবে। প্রথমে গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ করা হবে। এরপর পর্যায়ক্রমে হিমসাগর ২২ মে, ল্যাংড়া ২৮ মে, আম্রপালি ৫ জুন, ফজলি ১৫ জুন এবং বারি-৪ জাতের আম ২৮ মে থেকে সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।

    আম সংগ্রহ কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের আগে কেউ আম সংগ্রহ করতে পারবে না। আমে কোনো ধরনের ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা যাবে না। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংসহ প্রতিটি পর্যায়ে তদারকি জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আম বাজারজাত নিশ্চিত করতে প্রশাসন, কৃষি বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করবে বলেও জানানো হয়।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…