এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফুটবল খেলাকে কেন্দ্র করে শ্রীপুরে স্কুলছাত্র খুন

    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ০৩:০০ পিএম
    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ০৩:০০ পিএম

    ফুটবল খেলাকে কেন্দ্র করে শ্রীপুরে স্কুলছাত্র খুন

    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ০৩:০০ পিএম

    গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতে জয় (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

    শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ ফালু মার্কেট সংলগ্ন সামু সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত জয় ওই এলাকার মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, ঘটনার পরপরই মোজাম্মেলের বাবা মো. সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে। জয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী মধ্যরাতে অভিযুক্ত মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে তিনটি টিনশেড ঘর পুড়ে যায়।

    নিহতের বাবা জানান, বল খেলা নিয়ে মোজাম্মেল হক ও তার বন্ধুদের সঙ্গে জয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোজাম্মেল ঘরে গিয়ে ছুরি এনে জয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা জয়কে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    মাওনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

    শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং একজনকে আটক করা হয়। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…