এইমাত্র
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    শিক্ষাঙ্গন

    গোপনে নারীদের অপ্রস্তুত ছবি-ভিডিও ধারণকে কেন্দ্র করে ববি ক্যাম্পাসে উত্তেজনা

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম
    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম

    গোপনে নারীদের অপ্রস্তুত ছবি-ভিডিও ধারণকে কেন্দ্র করে ববি ক্যাম্পাসে উত্তেজনা

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক ছাত্রের বিরুদ্ধে বিনা অনুমতিতে ও গোপনে নারী শিক্ষার্থীদের অপ্রস্তুত ব্যক্তিগত ও আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের অভিযোগে উত্তেজনা সৃষ্টি করেছে। অভিযুক্ত তূর্য বাড়ৈর ল্যাপটপ ও ফোনে প্রায় এক হাজারের বেশি ব্যক্তিগত ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সম্পাদিত ভিডিও পাওয়া গেছে।

    জানা গেছে, ৩ মার্চ (মঙ্গলবার) রাতে গোপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীর ছবি তোলার সময় তূর্য বাড়ৈ হাতেনাতে ধরা পড়েন। পরে অন্যান্য শিক্ষার্থীরা তার ডিভাইস তল্লাশি করলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। অভিযোগ অনুযায়ী, গত চার বছর ধরে ল্যাবে প্রাকটিক্যাল ক্লাসসহ বিভিন্ন সময়ে নারীদের পোশাকের অসতর্ক মুহূর্তের ছবি নেওয়া হতো এবং এসব ছবি পেনড্রাইভ ও ইমেইলে ফোল্ডার আকারে সংরক্ষিত ছিল।

    ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন, অভিযুক্তের কর্মকাণ্ড শুধুমাত্র ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন নয়; এটি একটি সংগঠিত চক্রের সঙ্গে সম্পর্কিত অপরাধও হতে পারে। তারা দাবি করেছেন, ছবিগুলো কোনো পর্নোগ্রাফি সাইটে ব্যবহার হয়েছে কি না বা ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হোক।

    এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের আজীবন বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, “বিশ্ববিদ্যালয় যেখানে নিরাপদ আশ্রয় হওয়া উচিত, সেখানে সহপাঠীর এমন বিকৃত মানসিকতা আমাদের আতঙ্কিত করেছে।”

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি জানিয়েছেন, প্রক্টরিয়াল বডি তদন্ত চালাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, “সাইবার ইনস্ট্রুমেন্টের সীমাবদ্ধতার কারণে বিষয়টি অভিজ্ঞ আইনি সংস্থার কাছে হস্তান্তরের বিষয় বিবেচনা করা হচ্ছে।”

    প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল জানান, যৌন নিপীড়ন বিরোধী সেল তিন দিনের মধ্যে রিপোর্ট দেবে। এছাড়া যাচাই করা হবে অভিযুক্ত ছবিগুলো বাইরে ছড়িয়ে দিয়েছে কি না, বা অন্য কোনো চ্যানেলের সঙ্গে যুক্ত কি না। পুলিশে মামলা দায়ের ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    সর্বশেষ খবর অনুযায়ী, অভিযুক্ত তূর্য বাড়ৈ বর্তমানে প্রক্টর অফিসে আছেন এবং তার বিরুদ্ধে বিস্তারিত তদন্ত চলছে। এই ঘটনায় ক্যাম্পাসজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষার্থীরা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…