এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    সড়কে নেমে উল্লাস করছে পাকিস্তানিরা, চলছে মিষ্টি বিতরণ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:৪৮ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:৪৮ এএম

    সড়কে নেমে উল্লাস করছে পাকিস্তানিরা, চলছে মিষ্টি বিতরণ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:৪৮ এএম

    সামরিক স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যে আজ শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। এ বিষয়ে উভয় দেশ একটি সমঝোতায় পৌঁছেছে। এ অবস্থায় সড়কে নেমে এসে উল্লাস করছে অনেক পাকিস্তানি। একই সঙ্গে চলছে মিষ্টি বিতরণ।

    আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, 'পাকিস্তান দীর্ঘজীবী হোক' স্লোগান দিয়ে অনেক শহরের মানুষ ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। তারা এটিকে জাতীয় গর্ব এবং স্বস্তির মুহূর্ত বলে অভিহিত করেছে।

    লাহোর শহরের এক যুবক মোহাম্মদ ফতেহ বলেন, এটি পাকিস্তানের জন্য একটি বড় দিন। আমাদের বাহিনী শক্তির সাথে জবাব দিয়েছে। যুদ্ধবিরতিতে রাজি হওয়া ছাড়া ভারতের কাছে আর কোন উপায় ছিল না।

    ইসলামাবাদে ৪৫ বছর বয়সী গৃহবধূ জুবাইদা বিবি যুদ্ধবিরতির পর আনন্দ প্রকাশ করে বলেন, যুদ্ধ কেবল দুঃখকষ্ট বয়ে আনে। আমরা খুশি যেম শান্তি ফিরে আসছে। আমার কাছে এটা ঈদের মতো লাগছে। আমরা জিতেছি।

    পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদের বাসিন্দারা যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, এটি স্বস্তি বয়ে আনবে।

    জুলফিকার আলী নামের একজন বাসিন্দা বলেন, আমাদের জন্য 'শান্তি মানে বেঁচে থাকা'। আমরা যথেষ্ট কষ্ট সহ্য করেছি। আমি খুশি যে, পাকিস্তান এবং ভারত উভয়ই একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছে।

    এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরেই ভারত ও পাকিস্তানের কর্তৃপক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

    এর আগে, নিজের ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, 'যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…