এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    মানবহীন নৌযানের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম

    মানবহীন নৌযানের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম
    সংগৃহীত ছবি

    উত্তর আরব সাগরে ব্যাপক নৌ-মহড়া চালিয়েছে পাকিস্তান। এ সময় মানবহীন নৌযান চালানোর সফল পরীক্ষা চালায় দেশটি। খবর সামা টিভি’র


    দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আধুনিক নৌযুদ্ধের পরিবর্তিত বাস্তবতায় পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাই করতেই এই মহড়া করেছে দেশটির নৌবাহিনী।


    আইএসপিআর জানায়, মহড়ায় প্রচলিত যুদ্ধব্যবস্থার পাশাপাশি আধুনিক মানববিহীন প্রযুক্তির ব্যবহার প্রদর্শিত হয়। একাধিক অপারেশনাল ডোমেইনে পরিচালিত এই অনুশীলনে নৌবাহিনীর সমন্বিত যুদ্ধ সক্ষমতা তুলে ধরা হয়।


    মহড়ার অন্যতম আকর্ষণ ছিল ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম থেকে এলওয়াই-৮০ (LY-80) সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের সফল লাইভ ফায়ারিং। দীর্ঘ পাল্লার এই ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে একটি আকাশ লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়। 


    পাকিস্তান নৌবাহিনী একটি আনম্যানড সারফেস ভ্যাসেল (USV)–এর সফল উন্মুক্ত সমুদ্র পরীক্ষা চালায়। ওই পরীক্ষায় নৌযানটির উচ্চগতির সক্ষমতা, টেকসই গঠন এবং কঠিন আবহাওয়ায় কার্যকারিতা নিশ্চিত করা হয়। আইএসপিআরের মতে, এই ইউএসভিতে রয়েছে উচ্চমাত্রার ম্যানুভারেবিলিটি, নিখুঁত নেভিগেশন এবং প্রতিকূল পরিবেশে কাজ করার সক্ষমতা।


    আইএসপিআর আরও জানায়, এই মানববিহীন নৌযানটি কম ঝুঁকিতে উচ্চ প্রভাব সৃষ্টিকারী একটি কার্যকর প্ল্যাটফর্ম। এটি পাকিস্তান নৌবাহিনীর স্বায়ত্তশাসিত ও ভবিষ্যৎ যুদ্ধ সক্ষমতায় একটি ধাপের বড় উন্নতি।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…