এইমাত্র
  • নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে আসছেন ৬ দেশের প্রতিনিধি
  • রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু আগামীকাল
  • উর্বর কৃষিজমিতে তামাক কোম্পানির স্থাপনা, কৃষকের উদ্বেগ
  • দায়িত্ব নেওয়ার পর কত কিছু শুনলাম এই দেড় বছরে: আসিফ নজরুল
  • ঘোড়ায় চড়ানোর নামে পর্যটককে জিম্মি, আটক দুই
  • মেহেরপুরে অপারেশনের সময় রোগীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে ভাঙচুর
  • সীতাকুণ্ডে শিবচতুর্দশী তিথি ও মেলা শুরু, তীর্থযাত্রী কম
  • জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ
  • গাজা ও লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৫
  • চাকরি ফিরে পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬ কর্মকর্তা-কর্মচারী
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    খুশির আনন্দে বরিশালে দুঃসংবাদ পেল দুই যুবদল নেতা

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ এএম

    খুশির আনন্দে বরিশালে দুঃসংবাদ পেল দুই যুবদল নেতা

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ এএম


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সারাদেশে আনন্দে উচ্ছ্বসিত দলের বড় থেকে ছোট নেতাকর্মীরা। ঠিক সেই মুহুর্তে দুঃসংবাদ চলে আসলেন বরিশাল যুবদলের দুই নেতার কপালে।


    যুবদলের দুই নেতার দুঃসংবাদটি হলো দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে কেন্দ্র থেকে ‍একটি দুঃসংব‍াদের চিঠি আসেন যুবদলের ‍এই  দুই নেতা কপালে।  একইসাথে ওই দুই নেতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়েছে।


    জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে ১৫ ফেব্রুয়ারি দলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


    প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, বরিশাল দক্ষিণ জেলার আওতাধীন বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিক মল্লিক ও সদস্য সচিব মাকসুদুর ডালিমের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে তাদের দুইজনকে বহিষ্কার করা হয়েছে।


    সূত্রে আরও জানা গেছে, বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা।


    এজন্য যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়েছে।


    স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, অতিসম্প্রতি যুবদলের ওই দুই নেতা বাংলাদেশ জাসদের বানারীপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিভাষ ঋষীকে মারধর করে গুরুত্বর আহত করে।


    বিভিন্ন মাধ্যমে বিষয়টি যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হলো।


    তবে এ ব্যাপারে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিক মল্লিক ও সদস্য সচিব মাকসুদুর ডালিমের সাথে যোগাযোগ করা হলে দুইজনেই বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি প্রেসবিজ্ঞপ্তিতে তারা বিষয়টি দেখেছেন। তবে এ সংক্রান্ত কোন নির্দেশনার কাগজ এখনও তারা হাতে পাননি।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…