এইমাত্র
  • আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা
  • সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বিসিসিআই
  • রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ
  • ‘আমরা শুধু হত্যা করি না,আমরা ধর্ষণও করি’, ইসরায়েলি সেনার স্বীকারোক্তি
  • ভারত মহাসাগরে তেলবাহী জাহাজ দখলে নিলো মার্কিন বাহিনী
  • দেশবাসীর জন্য হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
  • সংকটাপন্ন সেন্টমার্টিনের ‘রক্ষাদেয়াল’ কেয়াবন উজাড় হচ্ছে
  • পরিবেশবিদ থেকে সংসদে ড. শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রী করার দাবি স্থানীয়দের
  • দাউদকান্দিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
  • ফুলবাড়ীতে জমিদারবাড়ির শিবমন্দিরে চতুর্দশী ব্রত, ভক্তদের ঢল
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল ব্যাহত

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

    নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল ব্যাহত

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

    কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর ও নাঙ্গলকোট স্টেশনের মধ্যবর্তী খান্না পাড়া এলাকায় ঢাকাগামী ৭২১ নম্বর আন্তঃনগর ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।


    সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।


    জানা গেছে, ট্রেনটির ৯ নম্বর শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ারকার বগির চাকা লাইনচ্যুত হয়। এতে শত শত যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


    নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন এ বিষয়ে জানান, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় আপ লাইনে (হাসানপুর-নাঙ্গলকোট অংশে) ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।


    তিনি আরও জানান, লাকসাম থেকে একটি রিলিফ (উদ্ধারকারী) ট্রেন এসে উদ্ধারকাজ সম্পন্ন করবে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…