এইমাত্র
  • দেশবাসীর জন্য হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
  • সংকটাপন্ন সেন্টমার্টিনের ‘রক্ষাদেয়াল’ কেয়াবন উজাড় হচ্ছে
  • পরিবেশবিদ থেকে সংসদে ড. শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রী করার দাবি স্থানীয়দের
  • দাউদকান্দিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
  • ফুলবাড়ীতে জমিদারবাড়ির শিবমন্দিরে চতুর্দশী ব্রত, ভক্তদের ঢল
  • ভালুকায় মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের দাপট, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি
  • রমজানে হাই স্কুল বন্ধের আদেশ স্থগিত
  • উচ্ছেদ হওয়া জমিতে ফের দখল, ১৫ দপ্তরে বিআইডব্লিউটিএর চিঠি
  • ভোলায় রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ
  • দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব বহনের চেষ্টা করবো: মন্ত্রিপরিষদ সচিব
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দাউদকান্দিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

    মো. সাদ্দাম হোসেন, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
    মো. সাদ্দাম হোসেন, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম

    দাউদকান্দিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

    মো. সাদ্দাম হোসেন, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম

    কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।


    রবিবার (১৫ ফেব্রুয়ারি) দাউদকান্দি মডেল থানা পুলিশের অধীনে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মো. সুমন সরকার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি দাউদকান্দি উপজেলার তিনছিটা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।


    পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


    গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


    দাউদকান্দি মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…