এইমাত্র
  • সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বিসিসিআই
  • রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ
  • ‘আমরা শুধু হত্যা করি না,আমরা ধর্ষণও করি’, ইসরায়েলি সেনার স্বীকারোক্তি
  • ভারত মহাসাগরে তেলবাহী জাহাজ দখলে নিলো মার্কিন বাহিনী
  • দেশবাসীর জন্য হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
  • সংকটাপন্ন সেন্টমার্টিনের ‘রক্ষাদেয়াল’ কেয়াবন উজাড় হচ্ছে
  • পরিবেশবিদ থেকে সংসদে ড. শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রী করার দাবি স্থানীয়দের
  • দাউদকান্দিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
  • ফুলবাড়ীতে জমিদারবাড়ির শিবমন্দিরে চতুর্দশী ব্রত, ভক্তদের ঢল
  • ভালুকায় মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের দাপট, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দামুড়হুদায় স্কুল দপ্তরিকে কুপিয়ে জখম

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

    দামুড়হুদায় স্কুল দপ্তরিকে কুপিয়ে জখম

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

    চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হারুন আর রশিদ (৩৮) নামের এক দপ্তরিকে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। 


    সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের অদূরে এই হামলার ঘটনা ঘটে।


    আহত হারুন আর রশিদ উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাবপাড়ার শাহাজান আলীর ছেলে। তিনি হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম অফিস সহকারী হিসেবে কর্মরত।


    আহত হারুন আর রশিদ জানান, সকালে তিনি বিদ্যালয়ে দাপ্তরিক কাজ করছিলেন। নাশতা করার জন্য বের হয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ দুই ব্যক্তি তার ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তিনি চিৎকার করে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে কারা কেন এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।


    দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "অভিযুক্তদের আটকে পুলিশের দুটি টিম কাজ করছে। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।"


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…