এইমাত্র
  • সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বিসিসিআই
  • রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ
  • ‘আমরা শুধু হত্যা করি না,আমরা ধর্ষণও করি’, ইসরায়েলি সেনার স্বীকারোক্তি
  • ভারত মহাসাগরে তেলবাহী জাহাজ দখলে নিলো মার্কিন বাহিনী
  • দেশবাসীর জন্য হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
  • সংকটাপন্ন সেন্টমার্টিনের ‘রক্ষাদেয়াল’ কেয়াবন উজাড় হচ্ছে
  • পরিবেশবিদ থেকে সংসদে ড. শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রী করার দাবি স্থানীয়দের
  • দাউদকান্দিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
  • ফুলবাড়ীতে জমিদারবাড়ির শিবমন্দিরে চতুর্দশী ব্রত, ভক্তদের ঢল
  • ভালুকায় মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের দাপট, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    প্রত্যেকটা ঘটনার হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব: নাসীরুদ্দীন পাটোয়ারী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম

    প্রত্যেকটা ঘটনার হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব: নাসীরুদ্দীন পাটোয়ারী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম
    সংগৃহীত ছবি

    প্রত্যেকটি ঘটনার হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী।


    সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। 


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সারাদেশে সহিংসতা, নির্যাতন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে এ আয়োজন করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।


    নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ওরা শুধু ভোট চুরি নয়, ডাকাতি করেছে। নির্বাচন ঘিরে যেসব বোনের ওপর আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বোরকা ধরে টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে; আমরা প্রত্যেকটির হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেব ইনশাআল্লাহ।


    তিনি বলেন, এতদিন বলা হয়েছিল আমরা নাকি নির্বাচন চাই না। কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়েছি আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই। তাই এখন আর কোনো নয়ছয় চলবে না। সংস্কারের পক্ষে জনগণ যে হ্যাঁ ম্যান্ডেট দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের উদ্যোগ নিতে হবে।


    নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, নির্বাচনের পর আমরা ১১ দলীয় জোট আবারও জনগণের সামনে হাজির হয়েছি। আমরা বিরোধী দল হিসেবে রাজপথে থাকবো। জনগণের ওপর যারা নতুনভাবে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তাদের কাছে ইঞ্চি ইঞ্চি করে বুঝে নেব।


    ওসমান হাদির বিচারের দাবি তুলে তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনের এমপি হিসেবে আজ আমাদের মাঝে থাকতে পারতেন শহীদ ওসমান হাদি। কিন্তু আল্লাহ তাকে শহীদ হিসেবে নিয়ে গিয়েছেন। আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি। যেহেতু আজই এই বায়তুল মোকাররম থেকে বিরোধী দলীয় যাত্রা হচ্ছে, সেহেতু সরকারের কাছে আহ্বান জানাবো যেন দ্রুত গতিতে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার হয়।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…