দুরারোগ্য মোটর নিউরন ডিজিজে আক্রান্ত শিশু নাজমুলের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় হয়েছে। জনপ্রিয় অনলাইন গণমাধ্যম “সময়ের কণ্ঠস্বরে” খবর প্রকাশিত হলে দেশ-বিদেশের মানবিক মানুষের সহযোগিতায় চিকিৎসার বড় অংশের টাকা সংগ্রহ করা সম্ভব হয়।
শিশু নাজমুলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরীর শালমারা গ্রামে।
নাজমুলের পরিবার জানায়, বিরল এই রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে নিভে যাচ্ছে তার শরীর। ইতোমধ্যে কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে পড়েছে শিশুটির। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।
আগামী ৯ মার্চ (রবিবার) বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসার উদ্দেশ্যে রওনা দেবে নাজমুল। তবে যাতায়াত ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে এখনও প্রায় ৭০–৮০ হাজার টাকা প্রয়োজন।
নাজমুলের পরিবার দেশবাসীর কাছে দোয়া ও সামান্য আর্থিক সহযোগিতা কামনা করেছে, যাতে দ্রুত চিকিৎসা শুরু করে শিশুটির জীবন বাঁচানো সম্ভব হয়।
নাজমুলের চিকিৎসার জন্য সহায়তা পাঠানো যাবে তার মা নাজমা বেগমের বিকাশ অথবা নগদ (পার্সোনাল) নম্বরে— 01759262343
অথবা নাজমুলের মায়ের ব্যাংক অ্যাকাউন্টে:অ্যাকাউন্ট নম্বর: 20507770231597486 অ্যাকাউন্টের নাম: নাজমা বেগম, ব্যাংকের নাম: ইসলামী ব্যাংক লিমিটেড শাখার নাম: কুড়িগ্রাম।
এফএস