এইমাত্র
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্র, কোন দেশে কত নিহত
  • রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, হতাহত ১৭
  • কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা আটক
  • এএমআর ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাকৃবিতে ‘ক্লাইমেট-স্মার্ট’ গবেষণা প্রকল্প
  • সৌদি আরব ও ওমানে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যু
  • ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
  • আজ শুক্রবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    শার্শায় ভেজাল দই ও ঘি বিক্রির দায়ে ডেয়ারি মালিককে জরিমানা

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১২:৪২ এএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১২:৪২ এএম

    শার্শায় ভেজাল দই ও ঘি বিক্রির দায়ে ডেয়ারি মালিককে জরিমানা

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১২:৪২ এএম

    যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে একটি ডেয়ারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নাভারন বাজারের ‘নাভারন ডেয়ারি’ নামক প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির মালিক মো. আতিউর রহমানের দোকানে রক্ষিত দই ও ঘি পরীক্ষা করে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান এবং দইয়ে কৃত্রিম রং মেশানোর প্রমাণ পাওয়া যায়।

    এছাড়া বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই ঘি বিক্রি করায় তা ভোক্তা অধিকার আইনের পরিপন্থী বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    অভিযানে যশোর থেকে আসা বিশেষ টাস্কফোর্স টিম, পুলিশ সদস্য এবং কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের ভেজাল পণ্য বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেন।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নাভারন বাজারের সকল ব্যবসায়ীকে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…