এইমাত্র
  • কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা আটক
  • এএমআর ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাকৃবিতে ‘ক্লাইমেট-স্মার্ট’ গবেষণা প্রকল্প
  • সৌদি আরব ও ওমানে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যু
  • ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
  • পানি নিষ্কাশনের পথ বন্ধ: জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
  • মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দোকানিকে জরিমানা
  • সংবাদ প্রকাশের জেরে বেনাপোলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সিংড়ায় ইজিবাইক চুরি নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৫
  • সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা অয়েল ডিপোতে তেল সরবরাহ কমায় ট্যাংকলরির দীর্ঘ জট
  • মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মারধরে বৃদ্ধের মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    বিনোদন

    পাইরেসির শিকার শাকিব খানের ‘তুফান’

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৯ জুলাই ২০২৪, ০৩:১৩ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৯ জুলাই ২০২৪, ০৩:১৩ পিএম

    পাইরেসির শিকার শাকিব খানের ‘তুফান’

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৯ জুলাই ২০২৪, ০৩:১৩ পিএম

    দেশে-বিদেশে দাপট দেখাচ্ছে ‘তুফান’। মুক্তির কয়েক সপ্তাহ কেটে গেলেও হলে আগের মতোই দর্শক টানছে সিনেমাটি। এরইমধ্যে এলো দুঃসংবাদ। পাইরেসির শিকার ‘তুফান’। দেখা যাচ্ছে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে। 

    জানা গেছে একাধিক অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ছবিটি। তবে অধিকাংশ লিংকই ডাউন করে দেওয়া। তারপরও সচল রয়েছে কিছু প্ল্যাটফর্মে।

    এ নিয়ে ছবিটির প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল সংবাদমাধ্যমকে বলেন, ‘তুফান এমন ধরনের সিনেমা, যেটি হলে বসে দেখাই শ্রেয়। আর, মুক্তির প্রথম দিন থেকেই পাইরেসি ঠেকাতে আমাদের একটা দক্ষ টিম কাজ করছে। অনলাইনে যেসব প্ল্যাটফর্মে টুকটাক পাইরেটেড কপি এসেছিল সেগুলো তারা ইতিমধ্যে ডাউন করে দিয়েছে। এরপরও সিনেমাটি যদি কোথাও অনলাইনে আসে, সাথেসাথেই তারা সেটার বিষয়ে কাজ করছে। পাইরেসি যে-ই করুক না কেন, তাঁর বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব।’

    পৃথিবীর ১৬টি দেশে একযোগে বইছে ‘তুফান’। গত ৫ জুন মুক্তি পায় ভারতে। মুক্তির তিন সপ্তাহে ছবিটি আয়ের ঝুলিতে তুলে নিয়েছে ৩৫ কোটি টাকা।  

    ৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে ‘তুফান’। সিনেমাটির নির্মাণ করেছেন রায়হান রাফী। নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা গেছে এ ছবিতে। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। আরও দেখা গেছে মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরীসহ অনেককে।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…