এইমাত্র
  • কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা আটক
  • এএমআর ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাকৃবিতে ‘ক্লাইমেট-স্মার্ট’ গবেষণা প্রকল্প
  • সৌদি আরব ও ওমানে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যু
  • ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
  • পানি নিষ্কাশনের পথ বন্ধ: জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
  • মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দোকানিকে জরিমানা
  • সংবাদ প্রকাশের জেরে বেনাপোলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সিংড়ায় ইজিবাইক চুরি নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৫
  • সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা অয়েল ডিপোতে তেল সরবরাহ কমায় ট্যাংকলরির দীর্ঘ জট
  • মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মারধরে বৃদ্ধের মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দোকানিকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম

    মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দোকানিকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম

    মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি ও জিলাপি তৈরির দায়ে এক দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদর উপজেলার থানা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

    অভিযানকালে ‘দেশপ্রিয় মিষ্টান্ন ভান্ডার’ নামের একটি দোকানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও জিলাপি তৈরি করা হচ্ছে বলে দেখা যায়। এছাড়া উৎপাদিত মিষ্টি ও জিলাপি কোনো ধরনের সুরক্ষা ছাড়াই উন্মুক্ত অবস্থায় সংরক্ষণ করা হচ্ছিল।

    এ কারণে দোকানটির মালিক রনি ঘোষকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

    অভিযানকালে জেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি টিম উপস্থিত ছিল।

    সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…