এইমাত্র
  • কয়েকটি দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
  • তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটের ব্যবহৃত বিমানে বড় ত্রুটি, কারণ অনিয়ম
  • আজ ঐতিহাসিক বদর দিবস
  • ক্ষমতায় না আসতে পেরে পাগলামি করছে একটি দল: আনিসুর রহমান তালুকদার
  • ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে ফের কাঁপল ইরান
  • যানজট কমাতে টাঙ্গাইল শহরে প্রতিমন্ত্রী টুকুর স্বেচ্ছাসেবক টিম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
  • নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
  • আজ ঐতিহাসিক ৭ মার্চ
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মির্জাপুরে বিজয় উল্লাসের পাশাপাশি হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৫ আগস্ট ২০২৪, ০৯:৫৫ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৫ আগস্ট ২০২৪, ০৯:৫৫ পিএম

    মির্জাপুরে বিজয় উল্লাসের পাশাপাশি হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৫ আগস্ট ২০২৪, ০৯:৫৫ পিএম

    আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পদত্যাগের পর টাঙ্গাইলের মির্জাপুরে বিজয় উল্লাসের পাশাপাশি হামলা ও ভাঙচুর অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা।

    সোমবার (৫ আগষ্ট) বিকেলে জাতীয় পতাকা হাতে ছাত্র-জনতা রাস্তায় বেরিয়ে আসেন। তবে বিজয় উল্লাসের পাশাপাশি একশ্রেণির লোকজন আ.লীগ অফিস, মির্জাপুর ক্লাব, সাবরেজিস্টার অফিস, ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তারা বঙ্গবন্ধুর ছবিসহ এমপি ও উপজেলা চেয়ারম্যানের ছবিও ভাঙচুর করেছে।উপজেলার বিভিন্ন এলাকা থেকে পিকআপ, মোটরসাইকেল ও অটো যোগে তারা সদরে পৌছে আনন্দ উল্লাস ও মিছিল করতে থাকে।

    এ সময় পৌরসদরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে আসবাপত্র বের করে আগুন জ্বালিয়ে দেয়। এরপর তারা কলেজ রোডের সৈয়দ টাওয়ারের দোতলায় স্থানীয় এমপি খান আহমেদ শুভ'র ব্যক্তিগত অফিস, উপজেলা সাবরেজিস্টার অফিস ভাঙচুর করে। 

    একইভাবে তারা উপজেলা ক্রীড়া সংস্থার আসবাবপত্র, মির্জাপুরের ক্লাবের আসবাবপত্র বের করে আগুন জ্বালিয়ে দেয়। এছাড়া এসব অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার ছবি এবং বিভিন্ন স্থানে এমপি খান আহমেদ শুভ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত'র ছবি সম্বলিত ব্যানার ছিড়ে আগুন জ্বালিয়ে দেয়। এছাড়া তারা মির্জাপুর প্রেসক্লাবেও হামলার চেষ্টা করে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…