এইমাত্র
  • খামেনি হত্যা ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’: জাতিসংঘে ইরানের চিঠি
  • ইরানকে হুঁশিয়ারি দিলো সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের
  • খামেনি ছাড়াও ইরানের যেসব শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন
  • আজ অষ্টম জাতীয় ভোটার দিবস
  • পার্বত্য চট্টগ্রামে ৭ দফা দাবিতে পিসিএনপির স্মারকলিপি
  • কলকাতায় মারা যাওয়া আ.লীগের পলাতক সাবেক এমপির মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর
  • সিরাজগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার
  • দেশে ফেরা নিয়ে স্বস্তির খবর দিলেন মুশফিক
  • তদন্ত সংস্থার গাফিলতি ও উদাসীনতার প্রমাণ পেয়েছেন ট্রাইব্যুনাল
  • এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট ছুড়ল হিজবুল্লাহ
  • আজ সোমবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    বিনোদন

    মা হারালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম

    মা হারালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম

    মারা গেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। দীর্ঘ দিন থেকে কিডনির সমস্যায় ভুগছিলেন নন্দিতা। বেসরকারি 

    একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। 


    সামজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এক আবেগঘন পোস্টে মায়ের ছবিসহ ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, ‘আমার মা নন্দিতা সেনগুপ্ত আজ দুপুরে চলে গেলেন।’


    অভিনেত্রীর ভাষ্য, ‘আমাদের পরিবারের বন্ধু, আত্মীয়দের অনুরোধ করছি যে তারা সবাই যেন রাত ৮টা নাগাদ ৫বি, রবিনসন স্ট্রিট, কাঞ্চনজঙ্ঘা আবাসনে চলে আসেন। আপনাদের একটাই অনুরোধ যে এই সময় আপনাদের সহমর্মিতা ও সহযোগিতাই আমার একমাত্র কাম্য।’


    দীর্ঘদিন থেকে কিডনির সমস্যায় কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নন্দিতা, চলছিল তাঁর চিকিৎসা। শেষ ১৫ দিন ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাকে। কিডনির সমস্যার পাশাপাশি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। 


    নন্দিতা পরিবারে রেখে গেলেন এক কন্যা ঋতুপর্ণা সেনগুপ্ত, জামাই সঞ্জয় চক্রবর্তী, ছেলে প্রদীপ্ত সেনগুপ্ত, বউমা রোসেলি সেনগুপ্ত ও নাতি-নাতনিদের। মায়ের খুব কাছের ছিলেন ঋতুপর্ণা।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…