এইমাত্র
  • পুঠিয়ায় শিবচৌকি পুকুর থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
  • শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
  • ইরান আরো ৬ মাস ‘কঠিন যুদ্ধ’ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি
  • সিদ্ধিরগঞ্জে পূর্ব বিরোধের জেরে সশস্ত্র হামলা-ভাঙচুর-লুটপাট, নারীসহ আহত ৭
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার আবেদন
  • জামালপুরে জমির বিরোধে ভাইয়ের হাতে ভাই নিহত
  • হাইকোর্টের আদেশ অমান্য, চেয়ারম্যানকে পরিষদে ঢুকতে বাধা
  • চট্টগ্রামে মেলা ঘিরে সড়ক আংশিক বন্ধ, তীব্র যানজটে ভোগান্তি
  • ফটিকছড়িতে অবৈধ মাটি কাটা নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ
  • ইরানের তেল শোধনাগারে ইসরায়েলের ভয়াবহ হামলা
  • আজ রবিবার, ২৪ ফাল্গুন, ১৪৩২ | ৮ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৯:৪১ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৯:৪১ এএম

    কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৯:৪১ এএম
    ছবি: সংগৃহীত

    সাতক্ষীরা জেলা কারাগারে অসুস্থ হয়ে এক হাজতি মারা গেছেন। গতকাল রবিবার (১ মার্চ) সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

     মৃত আজিজ সানা (৫০) কালিগঞ্জ উপজেলার মৃত ইনতাজ সানার ছেলে।

    হাসপাতাল সূত্র জানায়, ভোররাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে আজিজ সানাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

    সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুব্রত কুমার জানান, আজিজ সানা মৃগী রোগে ভুগছিলেন। হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। 

    কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, আজিজ সানা নামের এক হাজতির মৃত্যুর বিষয়ে তিনি শুনেছেন। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

    হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

    এইচএ

     

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…