এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    ফিচার

    আজ অষ্টম জাতীয় ভোটার দিবস

    ফিচার ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৯:৫৮ এএম
    ফিচার ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৯:৫৮ এএম

    আজ অষ্টম জাতীয় ভোটার দিবস

    ফিচার ডেস্ক প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৯:৫৮ এএম
    ছবি: সংগৃহীত

    আজ ২ মার্চ ‘অষ্টম জাতীয় ভোটার দিবস’। অষ্টম জাতীয় ভোটার দিবস-২০২৬-এর প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’। তবে অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপনের সকল কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

    ইসির এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, ‘২ মার্চ অষ্টম 'জাতীয় ভোটার দিবস' উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।’

    এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানিয়েছেন, ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস পালিত হবে। তবে জাতীয় ভোটার দিবসে কোনো কর্মসূচি পালন করা হবে না। কারণ ইসি জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে সকল কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছেন।

    পরবর্তীতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে।  

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমান মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ট্রান্সজেন্ডার ১ হাজার ২৩২ জন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…