এইমাত্র
  • জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিল সরকার
  • রেমিট্যান্স আহরণেও এগিয়ে ভালুকা কৃষি ব্যাংক, বাড়ছে আমানত
  • জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি
  • সৌদি আরবের তেলের খনিতে প্রথমবারের মতো ইরানের ড্রোন হামলা
  • ধামইরহাট সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি
  • ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
  • ছিনতাইয়ের অপবাদে যুবককে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল
  • ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু
  • আমন মৌসুমে ব্লাস্ট প্রতিরোধী ও সুগন্ধি দুই জাতের ধান উদ্ভাবন
  • কয়েকটি দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সুনামগঞ্জ ৩ আসনে জমিয়ত প্রার্থী মুশতাক গাজীনগরী নিখোঁজ!

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম

    সুনামগঞ্জ ৩ আসনে জমিয়ত প্রার্থী মুশতাক গাজীনগরী নিখোঁজ!

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। 


    নির্বাচনী এলাকা থেকে দলটির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠ পর্যায়ে গণসংযোগ করে আসছিলেন।


    গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ রওনা দেয়ার পর থেকে এই নেতা নিখোঁজ রয়েছেন।


    সুনামগঞ্জ জেলার জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মী, সমমনা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মাওলানা মুশতাক রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। হঠাৎ করে উনার নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারসহ রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।


    গাজী নগরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার শান্তিগঞ্জের গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কোনো রকম যোগাযোগ বা তার ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।


    শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ জানিয়েছেন, প্রখ্যাত আলেম গাজীনগরী নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সন্ধানে পুলিশের একাধিক টিমসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…