এইমাত্র
  • জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিল সরকার
  • রেমিট্যান্স আহরণেও এগিয়ে ভালুকা কৃষি ব্যাংক, বাড়ছে আমানত
  • জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি
  • সৌদি আরবের তেলের খনিতে প্রথমবারের মতো ইরানের ড্রোন হামলা
  • ধামইরহাট সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি
  • ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
  • ছিনতাইয়ের অপবাদে যুবককে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল
  • ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু
  • আমন মৌসুমে ব্লাস্ট প্রতিরোধী ও সুগন্ধি দুই জাতের ধান উদ্ভাবন
  • কয়েকটি দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১১:৪২ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১১:৪২ এএম

    ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১১:৪২ এএম
    ছবি: সংগৃহীত

    মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানে আজ রাতেই এযাবৎকালের সবচেয়ে বড় বোমাবর্ষণ অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। মার্কিন প্রশাসন ইরানের সামরিক স্থাপনার ওপর হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছে বলে তিনি জানান।

    ডোনাল্ড ট্রাম্প আগেই ইরানের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়ানোর কথা জানিয়েছিলেন। এবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, আজ রাতে ইরানে “আমাদের সবচেয়ে বড় বোমাবর্ষণ কর্মসূচি” পরিচালিত হবে।

    ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, এসব সামরিক অবকাঠামো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়া হবে।

    এ সময় বেসেন্ট ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তোলেন এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের নীতির কারণে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।

    এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।

    এর আগে যুক্তরাষ্ট্র ভারতকে ৩০ দিনের জন্য সাগরে আটকে থাকা রাশিয়ার তেল কেনার অনুমতি দিয়েছে। বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞার কারণে কোটি কোটি ব্যারেল তেল সাগরে আটকে আছে এবং নিষেধাজ্ঞা শিথিল করলে তেলের সরবরাহ বৃদ্ধি করা সম্ভব হবে।

    এইচএ




    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…