এইমাত্র
  • জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিল সরকার
  • রেমিট্যান্স আহরণেও এগিয়ে ভালুকা কৃষি ব্যাংক, বাড়ছে আমানত
  • জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি
  • সৌদি আরবের তেলের খনিতে প্রথমবারের মতো ইরানের ড্রোন হামলা
  • ধামইরহাট সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি
  • ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
  • ছিনতাইয়ের অপবাদে যুবককে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল
  • ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু
  • আমন মৌসুমে ব্লাস্ট প্রতিরোধী ও সুগন্ধি দুই জাতের ধান উদ্ভাবন
  • কয়েকটি দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ছিনতাইয়ের অপবাদে যুবককে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১১:৪০ এএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১১:৪০ এএম

    ছিনতাইয়ের অপবাদে যুবককে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১১:৪০ এএম

    কিশোরগঞ্জে ছিনতাইয়ের অপবাদ দিয়ে আব্দুল হাকিম নামে এক যুবককে জনসমক্ষে পেটানোর অভিযোগ উঠেছে যুবদল নেতা বাবুল মিয়া (৩৮) এর বিরুদ্ধে। 

    এ ঘটনার মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ২৮ জানুয়ারি কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পাসপোর্ট অফিস সংলগ্ন নিঝুম হোটেলে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর পুলিশে খবর দিয়ে ছিনতাই মামলায় হাকিমকে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযোগ ওঠা বাবুল মিয়া লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

    জানা যায়, গত ২৮ জানুয়ারি সকালে লতিবাবাদ ইউনিয়নের কাটাবাড়িয়া এলাকার আঃ মালেকের ছেলে আব্দুল হাকিমকে ছিনতাইয়ের অভিযোগে ডেকে নিয়ে যায় যুবদল নেতা বাবুল মিয়া। পরে সেখানে জনসমক্ষে কয়েকজনকে নিয়ে পেটানো হয়। পেটানোর পর কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশকে খবর দিয়ে নিয়ে ছিনতাইয়ের অভিযোগে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

    মোবাইলে ধারণ করা ৪৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, যুবদল নেতা বাবুল মিয়া আব্দুল হাকিমকে মাটিতে ফেলে দিয়ে চাপা দিয়ে ধরে রেখেছেন। এসময় আরেক যুবদল নেতা পাভেল (৩৫) লোহার পাইপ দিয়ে পেটাচ্ছেন। পেটানোর সময় চিৎকার করছেন হাকিম। পাশেই দাঁড়িয়ে আছেন উৎসুক জনতা। পরক্ষনই বাবুল মিয়া হাকিমকে ছেড়ে দিয়ে নিজে পেটাতে শুরু করেন।

    ভুক্তভোগী মোঃ আব্দুল হাকিমের বাবা মোঃ আঃ মালেক বলেন, দীর্ঘদিন ধরে যুবদল নেতা মোঃ বাবুল মিয়া ও তার লোকজন হোটেল ব্যবসার নামে পাসপোর্ট অফিসে দালালি করে। প্রতিদিন সাধারণ মানুষের পাসপোর্ট করে দেওয়ার নামে টাকা হাতিয়ে  নেই। আমার ছেলেকেও এর সাথে জড়িত করতে চেয়েছিল। তাদের সাথে কাজ না করলে প্রায় সময় রাস্তায় আটকিয়ে চাঁদা চাইতো।

    এসব ঘটনার জেরে তাকে পথরোধ করে নিঝুম হোটেলের ভেতরে নিয়ে লাঠি ও লোহার রড দিয়ে নির্মমভাবে মারধর করে। আমার ছেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে। পরে তারা উল্টো আমার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। আমি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি  এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

    অভিযোগের সত্যতা নিশ্চিত করে যুবদলের আহ্বায়ক বাবুল মিয়া বলেন, পাসপোর্ট অফিসের কাছে আমার নিঝুম হোটেল নামে একটা হোটেল আছে। হোটেলের কর্মচারী বাজারে যাওয়ার সময় ছিনতাই করে টাকা নিয়ে যায় আব্দুল হাকিম। এমন ঘটনা আরও আছে সেই জন্য তাকে ডেকে নিয়ে আসি। এরপর এই ঘটনা ঘটে।

    কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, গত ২৮ জানুয়ারি ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় লোকজন আব্দুল হাকিমকে আমাদের কাছে সোপর্দ করে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনার পর ছেলে আব্দুল হাকিমকে নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ এনে বাবা আঃ মালেক বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…