এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আনোয়ারায় সেরা করদাতাকে সম্মাননা, শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দিলেন ইউএনও

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

    আনোয়ারায় সেরা করদাতাকে সম্মাননা, শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দিলেন ইউএনও

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

    চট্টগ্রামের আনোয়ারায় সেরা করদাতাদের সম্মাননা এবং প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদের প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

    বুধবার (২৬ নভেম্বর) চাতরী ও বৈরাগ ইউনিয়ন পরিষদের নির্বাচিত করদাতাদের হাতে হোল্ডিং কর শ্রেষ্ঠ করদাতা সম্মাননা তুলে দেন তিনি। পরে ৫৭ নং চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

    করদাতাদের সম্মান প্রদর্শন ও শিক্ষার্থীদের উৎসাহ দেওয়াকে উপজেলা প্রশাসনের চলমান উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে উল্লেখ করেন ইউএনও তাহমিনা আক্তার। তিনি বলেন, করদাতারা দেশের উন্নয়নের চালিকাশক্তি। তাঁদের সম্মান জানালে কর প্রদানের প্রতি আগ্রহ বাড়ে। আর শিক্ষার্থীদের সহায়তা ভবিষ্যৎ প্রজন্মকে আরও আলো ঝলমলে পথে এগিয়ে দেয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী, সহকারী শিক্ষা অফিসার মো. সানাউল্লাহ কাউসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক–শিক্ষিকা, অভিভাবক ও করদাতারা এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা।

    উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। কর্মকর্তারা আশা প্রকাশ করেন, কর সংস্কৃতি বিকাশ ও স্থানীয় শিক্ষার মানোন্নয়নে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…