এইমাত্র
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
  • মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি
  • ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
  • হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করলো ইরানের বিপ্লবী গার্ড
  • মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী
  • যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে
  • মধ্যপ্রাচ্যে কাতারসহ যেসব দেশে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি
  • ইরানে অভিযানে ৬ মার্কিন সেনা নিহত : সেন্টকম
  • সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:১৪ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:১৪ এএম

    হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:১৪ এএম

    যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করা হয়েছে। এতে তারা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল। এই ঘটনায় হামলাকারী এক আফগান নাগরিককে আটক করা হয়েছে।



    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে এক ব্যক্তি হঠাৎ মোড় ঘুরে এসে আগ্নেয়াস্ত্র তুলে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, হামলাকারী ওই আফগান নাগরিকের নাম রহমানউল্লাহ লাখানওয়াল। তিনি ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এছাড়া হামলাকারীও ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘গুরুতর আহত’।


    ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি প্রথমে দুই গার্ড সদস্যের মৃত্যুর খবর দিলেও পরে বলেন, তাদের অবস্থা নিয়ে তিনি “বিভিন্ন তথ্য” পাচ্ছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ওয়াশিংটন ডিসিতে অতিরিক্ত ৫০০ ন্যাশনাল গার্ড সদস্য পাঠানোর নির্দেশ দিয়েছেন।


    এদিকে এই ঘটনাকে ন্যাশনাল গার্ডকে ঘিরে সবচেয়ে গুরুতর হামলা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই বিভিন্ন ডেমোক্র্যাটশাসিত শহরে সৈন্য মোতায়েনের নির্দেশ দিয়ে আসছেন। সর্বশেষ এই হামলার পর ফ্লোরিডার গলফ ক্লাব থেকে তিনি হামলাকারীকে ‘পশু’ বলে উল্লেখ করেন এবং আহত দুই সৈন্যের অবস্থাকে ‘অত্যন্ত সংকটজনক’ বলে জানান।


    তিনি ন্যাশনাল গার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে বলেন, হামলাকারী কঠোর শাস্তির মুখে পড়বে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, হামলাকারী গুরুতর আহত, ‘তবুও তাকে এই ঘটনার চড়া মূল্য দিতে হবে।’


    ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজারও বলেন, এটি ছিল পরিকল্পিত টার্গেটেড হামলা। এক ব্যক্তি স্পষ্টভাবে গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। হামলাকারীকে আটক করা হয়েছে।



    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…