এইমাত্র
  • মধ্যপ্রাচ্যে কাতারসহ যেসব দেশে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি
  • ইরানে অভিযানে ৬ মার্কিন সেনা নিহত : সেন্টকম
  • সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    জাতীয়

    ‘খালেদা জিয়া দেশের মানুষের আস্থার প্রতীক’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম

    ‘খালেদা জিয়া দেশের মানুষের আস্থার প্রতীক’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
    সংগৃহীত ছবি

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


    মঙ্গলবার (২ ডিসেম্বর) খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে কোরআনখানি ও সাদাকায়ে জারিয়া উপলক্ষে ছাগল জবাই কার্যক্রম তত্ত্বাবধানকালে এ কথা বলেন তিনি।


    রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার প্রতীক। বহু সংকটময় সময়ে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন, কখনো দেশত্যাগ করেননি। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও তিনি অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন।


    তিনি বলেন, আজ বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতায় দলের ভেতর-বাইরের সাধারণ মানুষ গভীরভাবে ব্যথিত। মানুষের এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।


    রিজভী আরও বলেন, এখানে গুণী ইমামের নেতৃত্বে এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীরা সকাল থেকে কোরআন তিলাওয়াত করেছে। আমরা বিশ্বাস করি, তাদের দোয়া, কোরআন তিলাওয়াত ও সাদাকায়ে জারিয়া আল্লাহ তায়ালা কবুল করবেন।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…