এইমাত্র
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
  • মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি
  • ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
  • হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করলো ইরানের বিপ্লবী গার্ড
  • মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী
  • যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে
  • মধ্যপ্রাচ্যে কাতারসহ যেসব দেশে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি
  • ইরানে অভিযানে ৬ মার্কিন সেনা নিহত : সেন্টকম
  • সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সকালে নিখোঁজ, রাতে প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার শিশুর মরদেহ!

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১২:১২ এএম
    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১২:১২ এএম

    সকালে নিখোঁজ, রাতে প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার শিশুর মরদেহ!

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ১২:১২ এএম

    ঝিনাইদহে প্রতিবেশীর বাড়ি থেকে সাইমা আক্তার সাবা (৪) নামের নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরতলির পবহাটি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    সাইমা আক্তার সাবা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।

    জানা গেছে, বুধবার সকাল থেকে নিখোঁজ ছিল সাইমা আক্তার সাবা।

    এ ঘটনায় সাইমার বাবা সদর থানায় একটি জিডি করেন।

    সাইমা আক্তারের বাবা সাইদুল ইসলাম বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সকালে নিখোঁজের পর আমি থানায় জিডি করলেও পুলিশ কোনো গুরুত্ব দেয়নি। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক শামসুজ্জোহা বলেন, নিখোঁজ শিশুটির খোঁজে পুলিশ কাজ করছিল। তবে তার সন্ধান পায়নি। ধারণা করা হচ্ছে, ওই শিশুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…