এইমাত্র
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করেনি আইসিসি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম

    ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম

    ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ২ শিশুসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম–পরিচয় জানা যায়নি।

    এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ‘ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা যাচ্ছিল। টেকেরহাট থেকে ফরিদপুরগামী একটি বাস কৈডুবি সদরদী এলাকায় ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার তিন আরোহী নিহত হন। আহত হন অন্তত পাঁচজন।’

    ওসি মো. হেলালউদ্দিন জানান, মরদেহ ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম–পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…