এইমাত্র
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে: আদিলুর রহমান খান
  • চানখারপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে
  • বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নরসিংদীতে জাল নোটসহ দুইজন আটক

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

    নরসিংদীতে জাল নোটসহ দুইজন আটক

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

    নরসিংদী শহরে ৫৪ হাজার টাকার জাল নোটসহ দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার তথ্যটি নিশ্চিত করেন। 

    আটকরা হলেন, নরসিংদী পৌরশহরের উত্তর সাটিরপাড়া এলাকার মো. কারিম হোসেনের ছেলে মোঃ মুরাদ হোসন এবং একই এলাকার সোহেল রানার স্ত্রী সুমাইয়া আক্তার ওরফে সোনিয়া (৩০)। 

    পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক মোঃ জামিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল নরসিংদী পৌরশহরের উত্তর সাটিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৪ হাজার টাকার জাল নোটসহ দুই প্রতারককে আটক করতে সক্ষম হন।

    সুজন চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবারই দুজনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে নরসিংদী মডেল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…