এইমাত্র
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম

    আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম

    অবৈধ অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের চাপ সামলাতে আরও কঠোর নিয়ম আনতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (৮ ডিসেম্বর) অভিবাসন নীতিতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তে ঐকমত্যে পৌঁছেছে ইইউ’র সদস্য দেশগুলো। খবর বার্তা সংস্থা এএফপি’র

    বেলজিয়ামের ব্রাসেলসে সোমবার ইইউ স্বরাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে পদক্ষেপের কয়েকটি প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয়। ইউরোপীয় কমিশনের উপস্থাপিত ওই প্রস্তাবের ওপর প্রথমবারের মতো ভোট হবে। এতে থাকছে অভিবাসীদের আগমন ও প্রত্যাবর্তন আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা।

    এই নিয়মের মধ্যে থাকবে ইইউ’র ২৭ দেশের বাইরে অভিবাসীদের জন্য ‘রিটার্ন হাব’ বা পুনর্বাসন কেন্দ্র স্থাপনের ধারণার প্রতি সমর্থন। ইউরোপজুড়ে ডানপন্থী দলগুলোর ভোটের জনপ্রিয়তা বাড়তে পারে—এই আশঙ্কায় বিভিন্ন সরকার অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছে। এরপরই আসতে যাচ্ছে কঠোর পদক্ষেপ।

    নতুন প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—

    ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত এই পদক্ষেপগুলো এখন কার্যকর হওয়ার আগে ইউরোপীয় পার্লামেন্টের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই পদক্ষেপগুলো ইইউর অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর ও দ্রুত কার্যকর করার প্রচেষ্টার অংশ বলে কর্মকর্তারা জানিয়েছেন।

    তবে অভিবাসীদের নিয়ে কাজ করা বিভিন্ন মানবাধিকার সংস্থা এ ধরনের কঠোরতার বিরুদ্ধে কড়া আপত্তি জানিয়েছে।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…