এইমাত্র
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করেনি আইসিসি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ইঁদুরনাশক ট্যাবলেট খেয়ে দুই বেয়াইয়ের মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পিএম

    গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ইঁদুরনাশক ট্যাবলেট খেয়ে দুই বেয়াইয়ের মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পিএম

    জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ইঁদুরনাশক ট্যাবলেট খেয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

    রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, বানিয়াপাড়া গ্রামের মৃত মকজল হোসেনের ছেলে কানকু মিয়া ও পোড়াভিটা গ্রামের কমল মিয়া। তারা সম্পর্কে বিয়াই।

    নিহতদের স্বজনরা জানান, রোববার দুপুরে দুজনই গ্যাসের ওষুধ ভেবে ভুল করে বাড়িতে রাখা ইঁদুরনাশক ট্যাবলেট খেয়ে ফেলেন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। এরপর তাদের নেওয়া হয় দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে নেওয়ার পথে কানকু মিয়ার মৃত্যু হয়।

    পরে গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কমল মিয়ার।

    দেওয়ানগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘এই বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। আর একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…