এইমাত্র
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করেনি আইসিসি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লালপুরে ভেজাল গুড়বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    ওমর ফারুক খান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ পিএম
    ওমর ফারুক খান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ পিএম

    লালপুরে ভেজাল গুড়বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    ওমর ফারুক খান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ পিএম

    নাটোরের লালপুরে আখের গুড় তৈরির নামে ক্ষতিকর রাসায়নিক ও পচা চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে এক কারখানা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বার (৮ ডিসেম্বর, ২০২৫) বিকেলে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন।

    জানা গেছে, স্থানীয় সাগর আলী (২৮) নামের ওই কারখানা মালিক আ. মালেকের ভাগ্নে। তার কারখানায় দীর্ঘদিন ধরে নিম্নমানের উপকরণ দিয়ে গুড় উৎপাদন করা হচ্ছিল।

    অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কারখানায় তল্লাশির সময় কাপড় রং করার রাসায়নিক, হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইট), ময়দা, ডালডা ও গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত চিটাগুড়সহ বিপুল পরিমাণ ক্ষতিকর উপাদান পাওয়া যায়। এগুলো দিয়ে আখের ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। পরে ভেজাল গুড় ও উপকরণ জব্দ করে ধ্বংস করা হয় এবং সাগর আলীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

    অভিযানে লালপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

    এর আগে ২ ডিসেম্বর একই এলাকায় পরিচালিত অভিযানে ওমর আলী নামের আরেক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সে সময়েও বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান ও প্রস্তুত ভেজাল গুড় ধ্বংস করা হয়।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…