এইমাত্র
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করেনি আইসিসি
  • আরও তিন আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
  • যে কোনো সময় বাসায় ঢুকতে পারবেন ভাড়াটিয়া, আরও যেসব নির্দেশনা
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    রাজনীতি

    আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পিএম

    আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পিএম

    আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সোমবার (৮ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

    এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য শেরপুর জেলাধীন শেরপুর পৌরসভার অন্তর্গত ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান সেলুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

    অপরদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য কক্সবাজার জেলাধীন ঈদগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. আনিছুর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…