এইমাত্র
  • মধ্যপ্রাচ্যে কাতারসহ যেসব দেশে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি
  • ইরানে অভিযানে ৬ মার্কিন সেনা নিহত : সেন্টকম
  • সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মাহফিলে বয়ানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বক্তা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পিএম

    মাহফিলে বয়ানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বক্তা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পিএম

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লিতে কুরআন মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক বক্তা।

    রোববার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে মাহফিলের স্টেজে লুটিয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যুবরণ করেন মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)। তিনি গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। ফরিদুল আড়াই বছর বয়সী একমাত্র ছেলে সন্তানের জনক।

    জানা যায়, মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কুরআন মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলাম। বক্তব্য শুরুর কিছুক্ষণ পর তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মঞ্চেই ঢলে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং সেখান থেকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোরে তার মৃত্যু হয়।

    সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে মরহুমের প্রথম জানাজা এবং বিকেলে গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

    মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক, স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যু ও দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলটির পরিচালক মোত্তালিব হোসেন সরকার।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…