এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    রায়পুরে অটোরিকশার দাপটে তীব্র যানজট, ভোগান্তি চরমে

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

    রায়পুরে অটোরিকশার দাপটে তীব্র যানজট, ভোগান্তি চরমে

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

    লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলে সৃষ্টি হয়েছে চরম যানজট ও বিশৃঙ্খলা। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি-মহল্লা পর্যন্ত এসব যানবাহনের দাপটে নিত্যদিন ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী।

    পৌর শহরের টিসি রোড, টি অ্যান্ড টি রোড, আলিয়া মাদ্রাসা মোড়, ওসমান চত্বর ও গোডাউন রোডসহ গুরুত্বপূর্ণ এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও রোগীবাহী যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে।

    স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা এখন পুরো শহরে অবাধে চলাচল করছে। কোনো নির্দিষ্ট স্ট্যান্ড, লাইসেন্স বা শৃঙ্খলা না থাকায় যানজট দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনার অভাব ও পৌর প্রশাসনের তদারকির ঘাটতিকে পরিস্থিতির জন্য দায়ী করছেন তারা।

    একজন অটোরিকশাচালক জানান, “যার গাড়ি আছে, সে-ই রাস্তায় নামছে। কোনো নিয়ম-কানুন নেই। ফলে যেখানে-সেখানে গাড়ি দাঁড় করানো হচ্ছে, এতে যানজট আরও বাড়ছে।”

    পৌরবাসীর দাবি, অটোরিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ, চলাচলে শৃঙ্খলা আনা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন।

    এ বিষয়ে পৌর প্রশাসক মেহেদী হাসান কাউসার বলেন, “যানজট নিরসনের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…