এইমাত্র
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    বিদেশি সেনার উপস্থিতি প্রতিহত করা হবে: ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম

    বিদেশি সেনার উপস্থিতি প্রতিহত করা হবে: ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম

    ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশের সর্বত্র সামরিক বাহিনী অবিলম্বে মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। 

    শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে  এক ভিডিও বার্তায় এ ঘোষনা দেন তিনি। 

    ভিডিওবার্তায় তিনি মার্কিন হামলার মুখে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘তারা আমাদের উপর হামলা করেছে, কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না।’।  

    এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেন। 

    ট্রাম্প একটি ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং তার নেতা, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে সফলভাবে হামলা চালিয়েছে, এরপর তার স্ত্রীসহ আটক করে মাদুরোকে দেশ থেকে তাড়িয়ে দেয়া হয়েছে।’

    প্রসঙ্গত, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।  এসময় বেশ নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও লক্ষ্য করা গেছে। তবে এগুলো সামরিক বিমান ছিল কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি এই সংবাদমাধ্যম। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…