এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা মাস্কের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

    ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা মাস্কের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম
    সংগৃহীত ছবি

    ভেনেজুয়েলায় বিনমূল্যে ব্রডব্যান্ড ইন্টরনেট সেবা প্রদানের ঘোষণা দিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন ইন্টারনেট পরিষেবাদাতা কোম্পানি স্টারলিংক। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই পরিষেবা অব্যাহত থাকবে।  


    রবিবার (০৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ ঘোষণা দিয়েছে স্টারলিংক। এক্সবার্তায় কোম্পানির পক্ষ থেকে বলা হয়, “এখন থেকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণ বিনামূল্যে এবং নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট পরিষেবা ভোগ করবেন। স্টারলিংক এই মর্মে নিশ্চয়তা দিচ্ছে যে ইন্টারনেট সংযোগে কোনো ব্যাঘাত ঘটবে না।”


    ভেনেজুয়েলার সাধারণ জনগণের জন্য এটি একটি সুখবর। কারণ সরকারের কঠোর নিষেধাজ্ঞা, ঘন ঘন লোডশেডিং এবং নিম্নগতির কারণে ভেনেজেুয়েলার ইন্টারনেট পরিষেবার মান খুব খারাপ ছিল। অন্যদিকে স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইডার কোম্পানি স্টারলিংক বর্তমানে বিশ্বের সেরা ইন্টারনেট পরিষেবা কোম্পানি।


    গতকাল শনিবার ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে নিয়ে এসেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। বর্তমানে তারা নিউইয়র্কের প্রধান শহর নিউইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে বন্দি আছেন।


    ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, সে সময় থেকেই নিকোলাস মাদুরোকে নিজের রাজনৈতিক প্রতিপক্ষ মনে করতেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর মাদুরোর প্রতি আরো আগ্রাসী হয়ে ওঠেন প্রেসিডেন্ট ট্রাম্প।


    গতকাল শনিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প জানিয়েছেন, চার দিন আগে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে এ নির্দেশ দিয়েছেন তিনি।


    সূত্র : বিবিসি


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…