এইমাত্র
  • নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ
  • বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান
  • বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ত্রিশালে উপজেলা প্রশাসনের এলপিজি বাজার মনিটরিং

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম
    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

    ত্রিশালে উপজেলা প্রশাসনের এলপিজি বাজার মনিটরিং

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

    ময়মনসিংহের ত্রিশালে এলপিজি গ্যাসের বাজার স্থিতিশীল রাখা এবং অনিয়ম প্রতিরোধে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৫টি মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ত্রিশাল পৌরসভার বাজারে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযান চলাকালে দেখা যায়, বেশ কয়েকটি দোকানে সরকার নির্ধারিত এলপিজি গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এছাড়া পণ্য কেনা-বেচার পাকা রশিদ সংরক্ষণ না করা এবং লাইসেন্স নবায়ন ছাড়াই ব্যবসা পরিচালনার মতো অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলায় ব্যবসায়ীদের মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    অভিযান চলাকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান সাধারণ মানুষকে এলপিজি গ্যাসের নির্ধারিত দাম সম্পর্কে সচেতন করেন। একই সঙ্গে কোনো বিক্রেতা অতিরিক্ত মূল্য দাবি করলে কোথায় এবং কীভাবে অভিযোগ দায়ের করতে হবে, সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

    অভিযানে সার্বিক আইনানুগ সহযোগিতা প্রদান করে ত্রিশাল থানা পুলিশের একটি চৌকস দল।

    উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, বাজার নিয়ন্ত্রণে এবং জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…