এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    জাতীয়

    আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

    আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
    সংগৃহীত ছবি

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। 


    সোমবার (০৫ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এ তথ্য জানান।


    দুজারিক জানান, ‘জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না, যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে। এটি এখন আর আমাদের কাজের অংশ নয়।’


    তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচন-সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি।


    দুজারিক বলেন, নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের কারিগরি সহায়তা জাতিসংঘ প্রায়ই দিয়ে থাকে।


    বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন কীভাবে দেখা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে দুজারিক বলেন, ‘আমি খবরের মূল্যায়ন করি না। সাংবাদিকরাই খবরের মূল্যায়ন করেন।’


    তবে বাংলাদেশের জনগণ যেন নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অবাধে প্রকাশ করতে পারে, সেই প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করবে বলে মন্তব্য করেন মুখপাত্র।


    ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে স্তেফান দুজারিক বলেন, ‘তার মৃত্যুতে আমরা তার পরিবারের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।’


    এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার প্রসঙ্গ এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন কীভাবে দেখা হচ্ছে, এমন প্রশ্নে মুখপাত্র জানান, তিনি সংবাদ বা রাজনৈতিক ঘটনার মূল্যায়ন করেন না। সংবাদ বিশ্লেষণের দায়িত্ব সাংবাদিকদের।


    তবে স্তেফান দুজারিক জোর দিয়ে বলেন, ‘বাংলাদেশের জনগণ যেন তাদের রাজনৈতিক মতামত অবাধে প্রকাশ করতে পারে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করে যাবে।’


    প্রসঙ্গত, ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…