এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নেত্রকোনায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৬

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম

    নেত্রকোনায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৬

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম

    নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে লতিফ মিয়ার গ্রুপ ও এখলাস মিয়ার গ্রুপের মধ্যকার পূর্বসূত্রতার জের ধরে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ২৬ জন, আশঙ্কাজনক অবস্থায় ১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। 

    মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা কাচারি মোড় এলাকায় কয়েক ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষ চলে। 

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাট্টা গ্রামের একটি সরকারি জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে লতিফ মিয়ার গ্রুপ ও এখলাস মিয়ার গ্রুপের মধ্যকার বিরোধ চলে আসছিল। আজ এক পক্ষ ওই জমি দখলে নিতে গেলে অপর পক্ষ বাধা প্রদান করে। 

    দু’পক্ষের মধ্যকার কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাট্টা কাচারি মোড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনা বাহিনী ও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    সংঘর্ষে উভয় পক্ষের ২৬ জন আহত হয়, এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা নেত্রকোনা সদর ও কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিচ্ছে।

    কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ জানায়, ঘটনার পর পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এ ঘটনায় বেশ কিছুজন আহত আছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলায় দায়ের হয়নি। 


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…