এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    খেলা

    বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয়কে বাদ দিল বিসিবি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

    বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয়কে বাদ দিল বিসিবি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম
    সংগৃহীত ছবি

    মাইক্রোফোন হাতে বিপিএলে কাজ করার কথা ছিল রিধিমা পাঠকের। তবে ভারতীয় উপস্থাপিকার অধ্যায় শুরুর আগেই শেষ। বাংলাদেশে আসার আগেই তাকে উপস্থাপনার প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।

    উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে এবার নতুনত্ব এনেছে বিপিএল কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে পাকিস্তানের উপস্থাপিকা জয়নব আব্বাস এসেছেন বাংলাদেশ। তিনি অবশ্য ফিরে যাচ্ছেন। ঢাকা পর্বে তাই রিধিমার উপস্থাপনা করার কথা ছিল। কিন্তু তার আসাই হলো না।

    সঙ্গে ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ড্যারেন গফের মতো জনপ্রিয় ধারাভাষ্যকাররা আছেন এবারের বিপিএলে। রিধিমার বাদ পড়াটা যে মুস্তাফিজুর রহমানের ঘটনার প্রভাব তা না বললেও চলে। গত শনিবার আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা মতো বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতাও।

    এমন সিদ্ধান্তের পরেই বাংলাদেশ-ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এক চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি। ভেন্যুর বদল চায় বাংলাদেশ। সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ থাকবে। সেই উত্তাপের প্রভাব পড়েছে রিধিমার বাদ পড়াতে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…