এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ‘লড়াই করতে হলে বাংলাদেশ সরকারের সাথে করুন, ক্রিকেটার নয়’

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

    ‘লড়াই করতে হলে বাংলাদেশ সরকারের সাথে করুন, ক্রিকেটার নয়’

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম
    সংগৃহীত ছবি

    বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমালোচনা করেছেন জম্মু-কাশ্মির রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, মতানৈক্য থাকলে বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করা উচিত ভারতের কেন্দ্রীয় সরকারের, বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে নয়।


    মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ওমর আবদুল্লাহ বলেন, “বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করুন, ক্রিকেটারদের সঙ্গে নয়। ওই ক্রিকেটারের (মুস্তাফিজুর রহমান) কী দোষ ছিলো? আপনারা কি মনে করেন যে তাকে বাদ দেওয়ায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটবে?


    “আর একটি কথা হলো— বাংলাদেশের জনগণ আমাদের কী ক্ষতি করেছে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই ভালো ছিল। বাংলাদেশ কখনও আমাদের দেশে সন্ত্রাসবাদ ছড়ায়নি।”


    সম্প্রতি ভারতীয় টি-টোয়েন্টি সিরিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নথিভুক্ত দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে কিনে নিয়েছিল। তবে পরে বিজেপি এবং তার মিত্র রাজনৈতিক দলগুলোর প্রতিবাদের মুখে মুস্তাফিজকে মাঠে নামাতে নির্দেশনা দেয় বিসিসিআই।


    বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে বিসিসিআইয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশে আইপিএল ম্যাচ প্রদর্শনে নিষেধাজ্ঞাও দিয়েছে সরকার।


    সূত্র : এনডিটিভি


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…