এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    রায়পুরায় যৌথবাহিনীর অভিযানে অগ্নেয়াস্ত্রসহ আটক ২

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম
    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

    রায়পুরায় যৌথবাহিনীর অভিযানে অগ্নেয়াস্ত্রসহ আটক ২

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

    নরসিংদীর রায়পুরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। 


    বুধবার (৭ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চলে এ অভিযান চালানো হয়।


    এ সময় শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত জালাল ও তার ছেলে ইকবালকে পাড়াতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় বাঁশগাড়ি ও পাড়াতলী এলাকায় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।


    উপজেলা প্রশাসন জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


    কম্বিং অপারেশনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) মো. বায়জিদ বিন মনসুর, রায়পুরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, রায়পুরা সেনা ক্যাম্পসহ পুলিশ ও যৌথবাহিনীর একাধিক টিম।


    স্থানীয়রা জানান, রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলগুলোতে বর্তমানে প্রায়ই অস্ত্রের মহড়া দেখা যায়। বিশেষ এলাকায় প্রভাব বিস্তার, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই এসব করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের নিয়মিত কম্বিং অপারেশন পরিচালিত হলে এলাকায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।


    সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়জিদ বিন মনসুর জানান, রায়পুরায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…