এইমাত্র
  • বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
  • আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মেঘনায় মাদকসহ যুবক আটক

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম

    মেঘনায় মাদকসহ যুবক আটক

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম

    কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি সেনেরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ওই এলাকার মৃত জাহের আলীর ছেলে মো. শামীম (২৬)।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তুলাতুলি সেনেরচর এলাকার বাসিন্দা মো. শামীম (২৬) নিজ বসতবাড়িতে ইয়াবা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শামীম। তবে তাৎক্ষণিকভাবে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার কাছ থেকে ১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়ায় চলমান রয়েছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…