এইমাত্র
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    বিনোদন

    ২ মাস পর ছেলের নাম প্রকাশ করলেন তারকা দম্পতি

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০২:০১ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০২:০১ পিএম

    ২ মাস পর ছেলের নাম প্রকাশ করলেন তারকা দম্পতি

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০২:০১ পিএম
    ছবি: সংগৃহীত

    বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তারা নতুন পরিচয়ে সামনে এসেছেন গত বছরের নভেম্বরে। নতুন বাবা-মা হিসেবে আত্মপ্রকাশ হয় তাদের। এবার ছেলে সন্তানের নাম প্রকাশ করলেন অভিনেত্রী। 

    এতদিন ছেলের নাম গোপনেই রেখেছিলেন এ তারকা জুটি। এবার জন্মের ২ মাস পরে ছেলের হাতের ছবিসহ নাম প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন।

    ক্যাটরিনা এবং ভিকি সন্তানের হাতের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’ 

    ‘বিহান’ একটি সংস্কৃত শব্দ। যার অর্থ ভোর বা সকাল। এক নতুন যুগের সূচনা বলা চলে।

    নেটিজেনদের দীর্ঘদিনের আগ্রহ ছিল ভি-ক্যাটের সন্তানের নাম জানার। ছবি পোস্ট করতেই তাই কমেন্ট বক্সে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

    ক্যাটরিনার পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন সেলিব্রিটিরাও। পরিণীতি চোপড়া লিখেছেন, ‘ছোট্ট বেবি, অনেক ভালোবাসা।’ দিয়া মির্জা থেকে শুরু করে ভূমি পেডনেকার, হৃতিক রোশান, অদিতি রাও হায়দারি সকলেই বিহানকে ভালোবাসায় ভরিয়েছেন। 

    প্রসঙ্গত, অভিনেতা ভিকি কৌশলকে ২০২১ সালের ৯ ডিসেম্বর ভালোবেসে বিয়ের করেন ক্যাটরিনা। বিয়ের সাড়ে ৩ বছর পর ৪২ বছরে প্রথম সন্তানের মা হয়েছেন বলিউড এ সেলিব্রেটি।  

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…