এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সড়ক সংস্কারের দাবিতে ঝাড়ুমিছিল-সড়ক অবরোধ

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম
    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম

    সড়ক সংস্কারের দাবিতে ঝাড়ুমিছিল-সড়ক অবরোধ

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম

    লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ এনে ঝাড়ুমিছিল করেছে স্থানীয়রা। এ সময় তারা দীর্ঘক্ষণ ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে রাখে।


    ‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী অংশে এমন কর্মসূচি করেন ভুক্তভোগী এলাকাবাসী।


    ‎এদিকে, অবরোধের ফলে লক্ষ্মীপুর ও চৌমুহনীগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। তবে এ্যাম্বুলেন্সসহ জরুরীসেবার আওতাভুক্ত যানবাহন চলাচলের সুযোগ করে দেন আন্দোলনকারীরা।

    ‎সড়ক অবরোধের ফলে যাত্রী ও চালকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন- এভাবে সড়ক অবরোধের ফলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এভাবে সড়ক অবরোধ না করে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে বিষয়গুলো সমাধান করা উচিত।


    ‎আবার কেউ কেউ বলছেন- সংশ্লিষ্টদের দুর্নীতির লাগাম ধরতে এমন আন্দোলন করা উচিত। এতে সাময়িক দুর্ভোগ হলেও দুর্নীতিগ্রস্ত দপ্তর ও লোকবলের টনক নড়বে।


    স্থানীয়রা বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত সড়কে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ফলে রাস্তাটি সংস্কারের কয়েকদিনের মধ্যে বেশকিছু অংশ ভেঙে গেছে। যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কটি পুনরায় সংস্কারের উদ্যোগ নিতে হবে। না হলে স্থানীয়দের দূর্ভোগ আরো বাড়বে। আগামী বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এ সড়ক।

    আন্দোলনকারী আবুল হাসান সহেল বলেন, ‘অনিয়মের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচি। সড়কটি পুনরায় সংস্কারের দাবি আমাদের। নতুবা এলজিইডি অফিস ঘেরাওসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।’


    এ বিষয়ে ‎লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, ‘রাস্তার কাজের বিষয়ে আমরা অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিবেন। আশা করি দ্রুতই একটা সমাধানে আসতে পারবো। আজকের আন্দোলনের বিষয়ে আমরা অবগত নই।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…