এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ত্রিশালে লেপ-তোষকের কারিগরদের দম ফেলার সুযোগ নেই

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম
    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম

    ত্রিশালে লেপ-তোষকের কারিগরদের দম ফেলার সুযোগ নেই

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম

    ত্রিশালে লেপ-তোষকের কারিগরদের দম ফেলার সুযোগ নেই


    পৌষের হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জনজীবন। শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীত নিবারণে সাধারণ মানুষের ভরসা এখন লেপ-তোষক।


    ফলে ত্রিশাল পৌরবাজারসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে লেপ-তোষকের দোকানগুলোতে তুঙ্গে ব্যস্ততা দেখা যাচ্ছে। দিন-রাত তুলা ধোনা ও সেলাইয়ের ‘খটখট’ শব্দে মুখরিত কারিগরদের আঙিনা। কয়েক দিনের টানা শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হওয়ায় গ্রামাঞ্চলে লেপ-তোষকের চাহিদা বহুগুণ বেড়ে গেছে।


    কারিগররা জানিয়েছেন, বছরের অন্যান্য সময়ে তারা অলস সময় পার করেন, তবে শীতের এই তিন মাস তাদের আয়ের মূল মৌসুম। কাজের চাপে অনেক দোকানেই এখন নাওয়াখাওয়ার সময় মেলে না। নতুন লেপ তৈরির পাশাপাশি পুরোনো লেপ মেরামত বা নতুন করে তুলা ভরার ভিড়ও চোখে পড়ার মতো।


    পৌরবাজারের এক কারিগর সেলিম মিয়া বলেন, “প্রতিদিন একজন কারিগর ৩–৪টি লেপ তৈরি করছেন। তবু সময়মতো ডেলিভারি দিতে হিমশিম খেতে হচ্ছে। শীত যত বাড়ছে, অর্ডারের স্তূপ তত বড় হচ্ছে।”


    ব্যবসায়ী রেজাউল করিমের সঙ্গে কথা বলে জানা গেছে, তুলা ও কাপড়ের গুণগত মানের ওপর ভিত্তি করে লেপ-তোষকের দাম নির্ধারিত হচ্ছে। বাজারে বর্তমানে শিমুল তুলা, কার্পাস তুলা ও গার্মেন্টসের ঝুট তুলা পাওয়া যাচ্ছে। আকার ও মানভেদে একটি লেপ তৈরি করতে বর্তমানে ১,৫০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত খরচ পড়ছে। তবে গত বছরের তুলনায় তুলা ও কাপড়ের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ায় খরচও বেড়েছে।


    শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা দেখিয়ে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ। কারিগরদের এই কর্মযজ্ঞ মাঘ মাস পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, নিম্নবিত্ত ও দুস্থ মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আরও জোরদার করার দাবি রয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…