এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোরে ভূমিকম্পে কাঁপলো মনপুরা দ্বীপ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১০:৪০ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১০:৪০ এএম

    ভোরে ভূমিকম্পে কাঁপলো মনপুরা দ্বীপ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১০:৪০ এএম
    ছবি: সংগৃহীত

    ভোলার মনপুরায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কাঁপতে থাকে পুরো দ্বীপের বাসা-বাড়ি, মসজিদ-বাড়ি, উপজেলার দালান-কোঠা, হাসপাতালের বিল্ডিং।

    আজ শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৬টায় এই ভূকম্পন অনুভূতির ঘটনা ঘটে।

    মনপুরা উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি ও দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমী মাদ্রাসার মোহতামীম এনায়েত উল্লাহ নুরনবী গণমাধ্যমকে জানান, মসজিদে ফজরের নামাজের সময় পুরো মসিজদ কাঁপতে থাকে। 

    স্থানীয় সাংবাদিক সজিব মোল্লা ও মো. রাকিব গণমাধ্যমকে জানান, ভোরে ভূকম্পন অনুভত হয়। এই সময় বাসা-বাড়ি কাঁপতে থাকে। 

    উপজেলার মাদ্রাসার রোডের বাসিন্দা আয়শা ছিদ্দিকা বিথী, হুমায়ার আবদুল্লাহ, আকলিমা, মোস্তাফিজ, সাউদা, নুসাইবা ও আরওয়া সহ অনেকে জানান, বাসা-বাড়ি কাঁপতে থাকে। এছাড়া পুকুরের পানি টলমল করতে থাকে। 

    এছাড়াও হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ গণমাধ্যমকে জানান, ফজেরর নামাজের সময় পুরো মসজিদ কাঁপতে থাকে।

    জানা গেছে, ভারতের মনিপুর ও আসামসহ অন্যান্যস্খানে ভূমিকম্পনের কারণে ভোলার মনপুরা উপকূলে এই ভূ-কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

    উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে ভারতে মণিপুর ভূকম্পনের ফলে বাংলাদেশর বিভিন্ন স্থানসহ ভোলার মনপুরায় ভূ-কম্পন অনুভূত হয়। যা রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার ছিলো।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…