এইমাত্র
  • আকাশসীমা বন্ধ করল ইরান
  • ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান
  • যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
  • পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
  • ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
  • বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন
  • আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত
  • শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
  • ট্রাম্পের শুল্ক চাপ উপেক্ষা করে ইতিহাস গড়ল চীন, বাণিজ্য উদ্বৃত্ত ১.২ ট্রিলিয়ন ডলার
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় পাওনা টাকার দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

    ভোলায় পাওনা টাকার দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

    ভোলার তজুমদ্দিনে পাওনাকৃত ৬০০ টাকার দ্বন্দ্বে মো. শাকিল মিস্ত্রি (২৭) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) ভোরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

    এরআগে, শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামের কেরানীর দোকান সংলগ্ন এলাকায় শাকিলকে পিটিয়ে গুরুতর আহত করে একই এলাকার তামিম নামের এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হলে পূনরায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    শাকিল চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালি গ্রামের  মো: ইউনুস মিস্ত্রির ছেলে। অপরদিকে, অভিযুক্ত তামিম একই এলাকার নুরনবী মিয়ার ছেলে।

    জানা গেছে, শাকিলের ছোট ভাই রাকিবের থেকে ৬০০ টাকা পেতেন তামিম। শনিবার বিকেলে ক্রিকেট খেলা চলাকালীন সময়ে তামিম রাকিবের কাছে তার পাওনাকৃত ৬০০ টাকা ফেরত চান। এ নিয়ে দু'জনের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে রাকিবের বড় ভাই শাকিল ঘটনাস্থলে এসে বিষয়টি মিমাংস করে দেন। এই ঘটনার জেরে সন্ধ্যায় পূনরায় শাকিলের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় তামিম। সেখানে একপর্যায়ে শাকিলের মাথায় স্ট্যাম্প দিয়ে আঘাত করেন তামিম।

    স্ট্যাম্পের আঘাতে শাকিল ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে পূনরায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে সেখানে  চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় তার মৃত্যু হয়।

    এই ঘটনার পর রবিবার সকালে শাকিলের বাবা ইউনুস মিস্ত্রি বাদী হয়ে তামিমকে আসামী করে তজুমদ্দিন থানায় একটি এজাহার দায়ের করেছেন।

    তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘শাকিলের বাবা ইউনুস মিস্ত্রি বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…