এইমাত্র
  • নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ
  • বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান
  • বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম
    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম

    বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম

    বগুড়ার শেরপুরে এক ধান ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামসংলগ্ন একটি ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

    নিহত ব্যক্তির নাম হামিদুল মন্ডল (৫০)। তিনি একই গ্রামের মৃত মমতাজ মন্ডলের ছেলে এবং পেশায় ধান ব্যবসায়ী ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ব্যবসার পাওনা টাকা সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হামিদুল মন্ডল। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে স্থানীয়রা গ্রামের পাশের মাঠে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে শেরপুর থানা পুলিশকে খবর দেন।

    খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

    শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মৃতদেহ সেখানে ফেলে রাখা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…