এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    হাসনাতের আবেদনে বাতিল বিএনপি প্রার্থীর মনোনয়ন

    এস এম মঈন, মাল্টিমিডিয়া রিপোর্টার প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
    এস এম মঈন, মাল্টিমিডিয়া রিপোর্টার প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

    হাসনাতের আবেদনে বাতিল বিএনপি প্রার্থীর মনোনয়ন

    এস এম মঈন, মাল্টিমিডিয়া রিপোর্টার প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আবেদনে একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অষ্টম দিনের মতো চলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিতে এ সিদ্ধান্ত দেয় ইসি। 

    এর আগে, হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে করা মঞ্জুরুল আহসান মুন্সীর আবেদন নামঞ্জুর করে ইসি। ফলে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্ত অনুযায়ী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল থাকছে।

    রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি বোর্ডে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে অন্যান্য কমিশনার ও ইসি সচিব রয়েছেন।

    শুনানিতে হাসনাত আবদুল্লাহর আইনজীবী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ খেলাপির বিভিন্ন তথ্য তুলে ধরেন। উভয় পক্ষের বক্তব্য শুনে ইসি সিদ্ধান্তের কথা জানায়। এসময় হাসনাত আবদুল্লাহসহ দুই পক্ষের আইনজীবীই উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য যে, গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…