এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোটের লড়াইয়ে হাসান মামুন অনড়, নুরের জন্য বাড়ছে চ্যালেঞ্জ

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম

    ভোটের লড়াইয়ে হাসান মামুন অনড়, নুরের জন্য বাড়ছে চ্যালেঞ্জ

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি। বরং ভোটগ্রহণের দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

    এ প্রসঙ্গে হাসান মামুন বলেন, এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা ও চাপ উপেক্ষা করে নির্বাচন থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

    অন্যদিকে, এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তবে তৃণমূলে জনপ্রিয় নেতা হাসান মামুন প্রার্থিতা প্রত্যাহার না করায় নির্বাচনী সমীকরণ জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা। তাদের মতে, এতে জোট প্রার্থীর সামনে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

    জোটের প্রার্থী ঘোষণার পর দশমিনা ও গলাচিপা উপজেলার বিএনপির মূলধারার বিপুলসংখ্যক নেতাকর্মী প্রকাশ্যেই হাসান মামুনের পক্ষে মাঠে নেমেছেন। যদিও নুরের সঙ্গে কাজ না করার অভিযোগে দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, তবুও সংশ্লিষ্ট নেতাকর্মীরা তাদের অবস্থান পরিবর্তনে অনড় রয়েছেন বলে জানা গেছে।

    এদিকে, গত বৃহস্পতিবার দশমিনায় দেওয়া এক বক্তব্যে নুরুল হক নুর বলেন, তিনি কোনো প্রার্থীকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না।

    নিজের অবস্থান ব্যাখ্যা করে হাসান মামুন বলেন, আমি প্রার্থিতা প্রত্যাহার করিনি এবং করবোও না। জনগণের ভালোবাসা ও প্রত্যাশাই আমাকে ভোটের মাঠে থাকতে বাধ্য করেছে। ভোটগ্রহণ পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ, মানুষ জুলুম ও অবিচারের রাজনীতি প্রত্যাখ্যান করে একটি নিরাপদ ও উন্নত দশমিনা–গলাচিপা গড়ার লক্ষ্যে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…